চট্টগ্রামে সৃজনশীলতার নতুন ঠিকানা ‘স্টুডিও জি’

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে বহুমুখী সৃজনশীল কার্যক্রমের নতুন ঠিকানা হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মাল্টি-পারপাস ক্রিয়েটিভ প্ল্যাটফর্ম ‘স্টুডিও জি’।

- Advertisement -

বৃহস্পতিবার (৬ আগস্ট) নগরীর চেরাগি পাহাড় এলাকার আজাদী ভবনের ৫ম তালায় স্টুডিওটির উদ্বোধন করা হয়।

- Advertisement -
google news follower

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিদের বক্তব্যের পাশাপাশি অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

নৃত্যময় একাডেমির প্রতিষ্ঠাতা সোরাভী নাথের দল নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

- Advertisement -
islamibank

এছাড়া সিটিজি কিড্ডি ড্যান্স ক্রুর প্রতিষ্ঠাতা শঙ্কর ডি’কোস্টা ও তার দলের প্রাণবন্ত পরিবেশনাও অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

স্টুডিওটির উদ্বোধন করেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক।

তিনি বলেন, চট্টগ্রামে এ ধরনের বড় পরিসরের মাল্টি-পারপাস স্টুডিও এই প্রথম, যেখানে একই ছাদের নিচে বিভিন্ন ধরনের সৃজনশীল কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হয়েছে।

ভবিষ্যতে এ প্ল্যাটফর্মকে ঘিরে আরও বড় পরিসরে সৃজনশীল উদ্যোগ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্টুডিও জি-এর প্রতিষ্ঠাতা শিপন বিশ্বাস বলেন, সৃজনশীল কাজের জন্য উপযুক্ত জায়গার অভাবে অনেক প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ পায় না।

স্টুডিও জি সেই সীমাবদ্ধতা দূর করে শিল্পী, নির্মাতা ও সৃজনশীল মানুষদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

স্টুডিওটির পরিচালক বর্ণী চক্রবর্তী বলেন, চট্টগ্রামে দীর্ঘদিন ধরেই এমন একটি আধুনিক সৃজনশীল স্টুডিওর প্রয়োজন ছিল।

এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রের সৃজনশীল মানুষ এখন সহজেই তাদের কাজের জন্য একটি মানসম্মত পরিবেশ পাবেন।

স্টুডিও জি-তে ইনডোর ফটোশুট, ডান্স প্র্যাকটিস, থিয়েটার প্র্যাকটিস, ড্রইং ক্লাস, মিউজিক্যাল ক্লাস, মডেল র‍্যাম্প ওয়াক প্র্যাকটিস, পডকাস্ট রেকর্ডিংসহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেকআপ আর্টিস্ট ঈশা ধর মনি, ব্যবসায়ী মিল্টন দাস বিজয়, ফ্যাশন আর্টিস্ট সালেহ রবি জন, কনটেন্ট ক্রিয়েটর আসিফ আহম্মেদ শোভন, ফাহিম শরিয়ার ও মিথিলা মারমা, নৃত্যরূপ একাডেমির প্রতিষ্ঠাতা প্রিয়াঙ্কা বড়ুয়া, ফটোগ্রাফার সাজিদুর রহমান, সংগীতশিল্পী বৃষ্টি দে, মিউজিশিয়ান আকাশ দে এবং বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ