খালেদা জিয়ার জন্মদিনে দেশরক্ষা তারেক মঞ্চের খতমে কুরআন দোয়া ও তবারক বিতরণ

অনলাইন ডেস্ক

সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) বেলা এগারোটায় খতমে কোরআন শুরু হয়ে দুপুরে মিলাদ দোয়া, মোনাজাত ও তবারোক বিতরণ করা হয় চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী স্কুল মাঠে।

- Advertisement -

উক্ত আয়োজনে আকবরশাহ থানা বিএনপির সাবেক সভাপতি ও উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব আব্দুস সাত্তার সেলিম’র সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি এমকেএম ফজলুল হক সুমন’র সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

- Advertisement -
google news follower

প্রধান অতিথির বক্তব্যে দীপ্তি বলেন, গণতন্ত্রের মা ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন অত্যন্ত সাদামাটা ও মানবিক মনের একজন মানুষ। নানা চাপ ও প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো মাথা নত করেননি। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি দীর্ঘদিন কাজ করেছেন। প্রয়াত আপোষহীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার কর্মের মধ্যদিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল।

- Advertisement -
islamibank

তিনি আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি সমৃদ্ধ, আত্মমর্যাদাশীল ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও কার্যক্রম এগিয়ে নিচ্ছে। দেশের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে মানুষের সহযোগিতা ও সমর্থন চান।

দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শাহজাহান কবির শাহিন,
নগর সেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি শহিদুল্লাহ বাহার, খুলশী থানা যুবদলের সাবেক আহ্বায়ক হেলাল হোসেন, নগর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল জক টুটুল, নগর যুবদলের সহ সম্পাদক শাহজালাল পলাশ, মিজানুর রহমান দুলাল , মোহাম্মদ ইউসুফ, সাখাওয়াত কবির সুমন,পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খান রাজু,ডবল মুড়িং থানা যুবদলের সিঃ যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম রুবেল,আকবরশাহ থানা যুবদলের সিঃ যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, হালিশহর থানা যুবদলের সিঃ যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ আহমেদ সাদ্দাম, ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মেসবাহ চৌধুরী, বাদশা আলমগীর, মোহাম্মদ ইউনুস, সাইফুল ইসলাম, মোঃ মুজাহিদ, মনসুর আহমেদ মোহন, দেলোয়ার হোসেন, সাবেক নগর ছাত্রদল নেতা সাকিব, অপু, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাস্টার আরিফ, রাজিবুল হক বাপ্পি, হালিশহর থানা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন জুয়েল, ডবলমুড়িং থানা ছাত্রদলের সিহ যুগ্ম আহ্বায়ক টিপু, আকবর শাহ থানা ছাত্রদলের সিঃ যুগ্ম আহ্বায়ক রাহাত মাহমুদ, ইমতিয়াজ ইসলাম জেসিন

বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মীরা খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ