নেপথ্যে ব্যাংকেরই ক্যাশ ইনচার্জ!

রেললাইনে ৮ ইঞ্চি পানি, ষোলশহরে থমকে গেল চবির শাটল ট্রেন

অনলাইন ডেস্ক

বৃষ্টির পানিতে রেললাইনে জলাবদ্ধতা তৈরি হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি শাটল ট্রেন ষোলশহর স্টেশনে আটকা পড়েছে। এতে সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়মুখী শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

- Advertisement -

সোমবার সকাল ৭টা ১৫ মিনিট ও ৭টা ৪০ মিনিটে বটতলী স্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যায় শাটল ট্রেন দুটি। তবে বিশ্ববিদ্যালয়ের পথে ষোলশহর স্টেশনে পৌঁছানোর পরই জলাবদ্ধতার কারণে সেগুলো আর সামনে এগোতে পারেনি।

- Advertisement -
google news follower

ষোলশহর স্টেশনের মাস্টার মাঈন উদ্দিন জানান, অক্সিজেন এলাকা থেকে কিছুটা সামনে রেললাইনে এখনো প্রায় ৮ ইঞ্চি পানি জমে আছে। পানি ৫ ইঞ্চিতে নেমে এলে ট্রেন চলাচল শুরু করা সম্ভব হবে।

তিনি বলেন, অক্সিজেন এলাকা থেকে একটু সামনে এখনো প্রায় ৮ ইঞ্চি পানি জমে আছে। পানি ৫ ইঞ্চিতে নেমে এলে আমরা ট্রেন চালাতে পারব।

- Advertisement -
islamibank

এদিকে শাটল ট্রেন চলাচল বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের বিকল্প হিসেবে নিউ মার্কেট থেকে বিশ্ববিদ্যালয়মুখী ‘দ্রুতযান’ বাস ব্যবহারের পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক মো. কামরুল হোসেন বলেন, শাটল ট্রেন বন্ধ থাকায় শিক্ষার্থীদের নিউ মার্কেট থেকে বিশ্ববিদ্যালয়গামী ‘দ্রুতযান’ বাস ব্যবহার করতে বলা হয়েছে।

তিনি জানান, বাসগুলো যাতে যাত্রী না নিয়ে বসে না থাকে এবং নিয়মিত চলাচল অব্যাহত রাখে, সে বিষয়ে ‘দ্রুতযান’ কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। পথে থাকা শিক্ষার্থীরা যাতে এসব বাসে সহজে যাতায়াতের সুবিধা পান, সে বিষয়টিও তাদের জানানো হয়েছে।

সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক মো. কামরুল হোসেন বলেন, তাদের অনুরোধ করেছি, বাসগুলো যেন বসিয়ে না রেখে নিয়মিত চলাচল অব্যাহত রাখে। পথে থাকা শিক্ষার্থীরা যাতে এসব বাসে যাতায়াতের সুবিধা পায়, সে বিষয়টি তাদের জানিয়েছি।

তিনি আরও বলেন, ‘দ্রুতযান’ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের পর্যাপ্ত সংখ্যক গাড়ি রয়েছে। পাশাপাশি মুরাদপুর এলাকাতেও গাড়ি দেওয়া হয়েছে।

ফলে রেললাইনে জমে থাকা পানি না কমা পর্যন্ত শাটল ট্রেনের পরিবর্তে ‘দ্রুতযান’ বাসই বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের প্রধান ভরসা হয়ে উঠেছে। তবে রেললাইনের পানি ৫ ইঞ্চিতে নেমে এলে শাটল ট্রেন আবার চলাচল শুরু করতে পারবে বলে জানিয়েছে ষোলশহর স্টেশন কর্তৃপক্ষ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ