পটিয়ায় মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষার সনদ ও পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক

‘শিক্ষাই হোক সকল অগ্রগতি, উন্নতি ও সমৃদ্ধির মূলমন্ত্র’—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়ায় ‘মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা ২০২৬’-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

- Advertisement -

শনিবার (২২ আগস্ট) দুপুরে পটিয়া পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ও শেভরন হাসপাতালের চেয়ারম্যান ডা. ফরিদুল আলম।

- Advertisement -
google news follower

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. ফরিদুল আলম বলেন, ‘শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। শুধু ভালো ফলাফল নয়, একজন শিক্ষার্থীকে আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।’ তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি তথ্যপ্রযুক্তির জ্ঞান অর্জন এবং নৈতিক ও ধর্মীয় শিক্ষায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা পরিচালনা পরিষদের আহ্বায়ক সেলিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম চট্টগ্রামের সেক্রেটারি ডা. মো. ইরফান উদ্দীন সজীব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একর্ড হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মুহাম্মদ মহিউদ্দীন, পটিয়া সেন্ট্রাল কলেজের সাবেক উপাধ্যক্ষ মো. শাহাদাত হোসেন, প্রবাসী ও সমাজসেবক গাজী আবুল কালাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চাকতাই শাখার ম্যানেজার (অপারেশন) হাশমত আলী, মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষার উপদেষ্টা জসীম উদ্দীন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য ওমর ফারুক, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের ম্যানেজার আবুল কালাম।

- Advertisement -
islamibank

অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন আমিনুল ইসলাম রায়হান ও গাজী আবুল হাসনাত মো. জোবাইর।

বক্তারা বলেন, আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার বিকল্প নেই। পাশাপাশি বর্তমান বিশ্বের প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের যোগ্য করে তুলতে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধার বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে এ ধরনের বৃত্তি পরীক্ষা ও শিক্ষামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের শেষে ‘মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা ২০২৬’-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ