ডবলমুরিংয়ে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু, পিস্তলের উৎস খুঁজছে পুলিশ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

- Advertisement -

শনিবার (২২ আগস্ট) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

- Advertisement -
google news follower

এ ঘটনায় তার কাছে থাকা পিস্তলটির উৎস কীভাবে এবং কোথা থেকে এসেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

নিহত শাহিদ হোসেন ডবলমুরিংয়ের হাজীপাড়ার ইমাম হোসেনের বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মৃত ইকবাল হোসেন এবং মায়ের নাম মমতাজ বেগম।

- Advertisement -
islamibank

চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে শাহিদ হোসেনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে তার মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়।

নিহতের স্ত্রী শারমিন জানান, বাসার ড্রয়িংরুমে শাহিদ নিজেই পিস্তল দিয়ে মাথায় গুলি করেন।

কেন তিনি এমনটি করেছেন, সে বিষয়ে তিনি কিছু জানেন না। এমনকি পিস্তলটি শাহিদ কোথা থেকে পেয়েছেন, সেটিও তার জানা নেই। শারমিন জানান, শাহিদ বর্তমানে বেকার ছিলেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তবে শাহিদের কাছে পিস্তলটি কীভাবে এলো এবং অস্ত্রটির বৈধতা ও উৎস কী-এসব বিষয়ও তদন্তের আওতায় নেওয়া হয়েছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, পারিবারিক কলহের জেরে শাহিদ নিজ অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।

পরিবারের সদস্যরা বর্তমানে হাসপাতালে রয়েছেন। অস্ত্রের উৎসসহ পুরো ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

শাহিদ হোসেনের মৃত্যুর ঘটনায় এখন একদিকে যেমন তার পারিবারিক পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ, অন্যদিকে তার কাছে পিস্তলটি কীভাবে এলো-এই প্রশ্নের উত্তরও খুঁজছেন তদন্তসংশ্লিষ্টরা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ