রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় নগর বিএনপির অভিনন্দন

অনলাইন ডেস্ক

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় চট্টগ্রাম মহানগর বিএনপির অভিনন্দন

- Advertisement -

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এরশাদ উল্লাহ এমপি ও সদস্য সচিব জনাব নাজিমুর রহমান।

- Advertisement -
google news follower

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপির গঠনতন্ত্রের ৭-এর (খ) ৬ ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরাবরই যোগ্য, ত্যাগী, পরীক্ষিত ও দক্ষ নেতৃত্বকে যথাযথ মূল্যায়ন করে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছে। রুহুল কবির রিজভী আহমেদ সেই যোগ্য নেতৃত্বেরই একজন উজ্জ্বল দৃষ্টান্ত।

নেতৃবৃন্দ বলেন, দলের প্রতি তার অবিচল আনুগত্য, দীর্ঘ রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও আপসহীন ভূমিকা তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের একজন যোগ্য ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিএনপির দুঃসময়ে মামলা, হামলা, গ্রেপ্তার, কারাবরণ ও নানা রাজনৈতিক চাপের মধ্যেও তিনি দলের আদর্শ ও কর্মসূচির প্রতি অবিচল থেকেছেন। প্রতিকূল পরিস্থিতিতেও রাজপথে এবং নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সংগঠিত ও উজ্জীবিত রাখতে তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন।

- Advertisement -
islamibank

তারা আরও বলেন,রুহুল কবির রিজভীর মতো পরীক্ষিত ও ত্যাগী নেতার হাতে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে। তার নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নেতৃবৃন্দ এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের সুস্বাস্থ্য, দীর্ঘ রাজনৈতিক জীবন ও দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন এবং তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আরও সুসংগঠিত হয়ে জনগণের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ