বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী

অনলাইন ডেস্ক

দলের নাম ভাঙিয়ে যারা অপকর্মে জড়িয়ে পড়বে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা করাই এখন মূল দায়িত্ব।

- Advertisement -

সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

- Advertisement -
google news follower

বর্তমান সরকারের কাজের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ক্ষমতায় এসে বিএনপি সরকার জনগণের জন্য কাজ করছে। দল ও জনগণের জন্যও কাজ করছে। জনগণের মাঝে তারেক রহমান সরকার জনপ্রিয়তা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে।’

বিএনপির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, হাজারো ষড়যন্ত্র সত্ত্বেও দলটি তা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে।

- Advertisement -
islamibank

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের দায়িত্ব স্থানীয় নেতৃবৃন্দের ওপর থাকবে বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। দলীয় প্রতীক না থাকায় এ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ের সম্ভাবনা রয়েছে বলেও আশা প্রকাশ করেন তিনি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ