মিরসরাইয়ে বজ্রপাতে ধান ব্যবসায়ীর মৃত্যু, পরিবারে শোকের মাতম

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজের কৃষিজমির ক্ষেত-ফসল দেখতে গিয়ে বজ্রপাতে আবদুল আলিম চৌধুরী (৫৬) নামে এক ধান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়দারোগাহাট এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত আবদুল আলিম চৌধুরী বড়দারোগাহাট বাজারের বিশিষ্ট ধান ব্যবসায়ী।

তিনি উপজেলার উত্তর রহমতনগর গ্রামের বাসিন্দা এবং কুমাদান চৌধুরী বাড়ির মৃত মাস্টার আবু বকর চৌধুরীর ছেলে।

- Advertisement -
islamibank

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় নিজের কৃষিজমির ক্ষেত-ফসল দেখতে গিয়েছিলেন আবদুল আলিম।

এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। বজ্রপাতের পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আবদুল আলিম চৌধুরীর আকস্মিক মৃত্যুতে উত্তর রহমতনগরসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, ব্যবসায়ী সহকর্মী ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে আবদুল আলিম চৌধুরী স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। বড়দারোগাহাট বাজারের ব্যবসায়ীরাও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ