সীতাকুণ্ডে ফের ইউরিয়া সার পাচারের চেষ্টা, দুই ট্রাকসহ আটক ২

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় আবারও মিয়ানমারে পাচারের পথে বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড।

- Advertisement -

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করা হয়। এ সময় আটক করা হয় দুজনকে।

- Advertisement -
google news follower

কোস্ট গার্ডের অভিযানে জব্দ করা ৬০০ বস্তা সারের পরিমাণ ৩০ হাজার কেজি। যার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ টাকা। রাতের আঁধারে চালানটি মিয়ানমারে পাচারের প্রস্তুতি চলছিল বলে অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট এলাকা। কারণ, একই এলাকায় মাত্র ১০ দিনের ব্যবধানে এবার দ্বিতীয়বারের মতো মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ করল কোস্ট গার্ড।

- Advertisement -
islamibank

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, এর আগে গত ১০ সেপ্টেম্বর একই বাঁশবাড়িয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় তিনটি ট্রাকে থাকা ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছিল।

ওই চালানে ছিল ৩৫ হাজার কেজি সার, যার আনুমানিক মূল্য ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা। সে সময় তিনটি ট্রাকসহ দুজনকে আটক করা হয়।

এর মাত্র ১০ দিনের ব্যবধানে একই এলাকায় আবারও ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দের ঘটনা পাচারের ধারাবাহিকতার বিষয়টি সামনে এনেছে।

দুই দফার অভিযানে সব মিলিয়ে জব্দ হয়েছে ১ হাজার ৩০০ বস্তা বা ৫৫ হাজার কেজি ইউরিয়া সার। এসব সারের আনুমানিক বাজারমূল্য ৪৫ লাখ ৫০ হাজার টাকা।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড।

অভিযানে মিয়ানমারে পাচারের জন্য প্রস্তুত রাখা ৬০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। একই সঙ্গে সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ এবং দুজনকে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানে সার পাচারে ব্যবহৃত দুটি ট্রাকসহ দুজনকে আটক করা হয়েছে।

জব্দ করা সার, ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাঁশবাড়িয়া ঘাটে স্বল্প সময়ের ব্যবধানে দুই দফায় বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দের ঘটনা চোরাচালান প্রতিরোধে নজরদারি আরও জোরদারের প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ