কালুরঘাটে সড়ক-ফুটপাত দখলমুক্ত, উচ্ছেদ হলো দেড় শতাধিক অবৈধ স্থাপনা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট শিল্প এলাকার বাদামতল মোড় (শাহাজী চত্বর) থেকে হামিদচর পর্যন্ত সড়কের উভয় পাশ ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

- Advertisement -
google news follower

দীর্ঘদিন ধরে কালুরঘাট শিল্প এলাকার বাদামতল মোড় (শাহাজী চত্বর) থেকে হামিদচর পর্যন্ত সড়কের দুই পাশ ও ফুটপাতের বিভিন্ন অংশ দখল করে দোকানসহ কাঁচা-পাকা নানা ধরনের স্থাপনা গড়ে উঠেছিল।

এতে সড়ক ও ফুটপাতের স্বাভাবিক ব্যবহার ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারী ও সাধারণ মানুষের চলাচলেও তৈরি হচ্ছিল নানা প্রতিবন্ধকতা।

- Advertisement -
islamibank

অভিযানকালে সড়কের উভয় পাশ ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মাধ্যমে সংশ্লিষ্ট সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়েছে।

চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, অভিযানে রাস্তার উভয় পাশ ও ফুটপাত থেকে প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারী, এসআরবি-৭ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ