গোলপাহাড় থেকে জিইসি: ফুটপাত দখলমুক্ত করতে মাঠে মেয়র শাহাদাত

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের ব্যস্ততম সড়কগুলোর একটি গোলপাহাড় মোড় থেকে জিইসি মোড় পর্যন্ত। প্রতিদিন এ সড়ক দিয়ে বিপুলসংখ্যক মানুষের চলাচল।

- Advertisement -

কিন্তু ফুটপাত দখল করে দোকান, অস্থায়ী স্থাপনা ও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় দীর্ঘদিন ধরেই ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের।

- Advertisement -
google news follower

পথচারীদের চলাচলের সেই পথ স্বাভাবিক রাখতে এবার সরেজমিনে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) নগরের গুরুত্বপূর্ণ এ সড়কে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -
islamibank

অভিযান চলাকালে ফুটপাতের ওপর অবৈধভাবে গড়ে ওঠা দোকান, অস্থায়ী স্থাপনা ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বিভিন্ন উপকরণ সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ফুটপাত যেন ফের দখল হয়ে না যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও দোকানদারদের সতর্ক করেন মেয়র।

অভিযানকালে ডা. শাহাদাত হোসেন বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য। ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা কিংবা সেখানে পণ্যসামগ্রী রেখে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, নগরবাসীর নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার কার্যক্রম অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সিটি কর্পোরেশনের নির্দেশনা মেনে চলতে হবে।

মেয়র দোকানদার ও ব্যবসায়ীদের নির্ধারিত জায়গার বাইরে মালামাল না রাখা এবং ফুটপাত দখল করে ব্যবসা না করার আহ্বান জানান।

পাশাপাশি নগরের সৌন্দর্য, শৃঙ্খলা ও জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।

গোলপাহাড় মোড় থেকে জিইসি মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কে চসিকের অভিযানে ফুটপাতের দখলদারত্বের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

নগরবাসীর প্রত্যাশা, এমন অভিযান শুধু উচ্ছেদে সীমাবদ্ধ না থেকে নিয়মিত নজরদারির মাধ্যমে ফুটপাতগুলো পথচারীদের জন্য উন্মুক্ত রাখবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ