ফটিকছড়িতে হাতে-নাতে ধরা পড়া ২ ইয়াবা সেবী এখন কারাগারে

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়িতে ইয়াবা সেবনের সময় হাতেনাতে আটক মো. ফরহাদ হোসেন ও মাহমুদুল হককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের মোট ২৬ হাজার ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

- Advertisement -

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রামের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

- Advertisement -
google news follower

অভিযানকালে উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের উত্তর ধুরুং এলাকা থেকে মো. ফরহাদ হোসেনকে এবং ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাঙ্গামাটিয়া এলাকা থেকে মাহমুদুল হককে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দণ্ড দেওয়া হয়।

- Advertisement -
islamibank

এর মধ্যে ফরহাদ হোসেনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২৬ হাজার টাকা অর্থদণ্ড এবং মাহমুদুল হককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে আটক দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। সব মিলিয়ে তাদের ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২৬ হাজার ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে জব্দ করা মাদকদ্রব্য পরে বিনষ্ট করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মো. ফরহাদ হোসেন উত্তর ধুরুং এলাকার মৃত ফরিদ উদ্দিনের ছেলে। অপর দণ্ডপ্রাপ্ত মাহমুদুল হক ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. ইউসুফের ছেলে।

ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ