রাঙ্গুনিয়ায় বজ্রপাতে প্রাণ গেল ৩ সন্তানের বাবার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজের কলাবাগানে কাজ করতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ ইউনুস (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের কলান্তর ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত মোহাম্মদ ইউনুস পদুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম খুরুশিয়া চেঙ্গো এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে প্রায় চার মাইল দূরে নিজের কলাবাগানে কলার ছড়া আনতে যান ইউনুস। সেখানে কাজ করার সময় হঠাৎ ভারী বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাত।

- Advertisement -
islamibank

এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

পরে বিকেলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন কলাবাগানে গিয়ে ইউনুসকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

ইউনুসের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও স্বজনদের মধ্যে। এলাকায়ও শোকের পরিবেশ বিরাজ করছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, বজ্রপাতে ইউনুস নামে এক কৃষকের মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন।

প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হওয়ায় এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই। পরিবারের সদস্যরা পারিবারিকভাবে তাঁর দাফন সম্পন্ন করতে পারবেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ