পোস্টে ব্যঙ্গের সুর

আসিফের ‘বিদায় বাংলাদেশ’ স্ট্যাটাস, ছবিতে নাসীরুদ্দীন ও মনিরা

অনলাইন ডেস্ক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

- Advertisement -

তাঁর পোস্টের ভাষা, সঙ্গে বিমানের ভেতরের ছবি-সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।

- Advertisement -
google news follower

মঙ্গলবার (৩ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’

স্ট্যাটাসের সঙ্গে বিমানের ভেতরে তোলা একটি ছবিও যুক্ত করেন তিনি। ছবিতে আসিফ মাহমুদের সঙ্গে দেখা যায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে।

- Advertisement -
islamibank

তবে তাঁরা কোথায় যাচ্ছেন, সে বিষয়ে পোস্টে কোনো তথ্য দেননি আসিফ।

ফলে পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে চলমান গুঞ্জনের প্রেক্ষাপটে আসিফের এমন মন্তব্যকে অনেকেই ব্যঙ্গাত্মক ইঙ্গিত হিসেবে দেখছেন।

এ প্রতিবেদন লেখার সময় বুধবার সকাল ১১টা ২০ মিনিট পর্যন্ত পোস্টটিতে প্রায় ৯০ হাজার রিঅ্যাকশন পড়েছে।

মন্তব্য করেছেন সাড়ে চার হাজারের বেশি নেটিজেন। এ ছাড়া দুই শতাধিক ব্যবহারকারী পোস্টটি শেয়ার করেছেন।

তবে আসিফ মাহমুদ, নাসীরুদ্দীন পাটওয়ারী ও মনিরা শারমিনের গন্তব্য সম্পর্কে পোস্টে কোনো কিছু জানানো হয়নি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ