রাতভর আতঙ্ক, চট্টগ্রামে দুই বাসে আগুন

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরে বাসে আগুন দেওয়ার ঘটনা যেন থামছেই না। কালুরঘাটের পর এবার পৃথক দুটি এলাকায় দুর্বৃত্তদের আগুনের শিকার হয়েছে আরও দুটি যাত্রীবাহী বাস।

- Advertisement -

সোমবার (৯ নভেম্বর) দিবাগত গভীর রাত থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরের মধ্যে নিউ মনসুরাবাদ ও সাগরিকা এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

আগুনে বাস দুটি পুড়ে গেলেও সৌভাগ্যক্রমে ঘটনার সময় কোনো বাসে যাত্রী কিংবা চালক ছিলেন না।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত পৌনে চারটার দিকে নগরের নিউ মনসুরাবাদ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।

- Advertisement -
islamibank

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এরপর মঙ্গলবার ভোর পাঁচটার দিকে সাগরিকার শফি মোটরস এলাকায় আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। আগুনে ক্ষতিগ্রস্ত বাস দুটি নিহাল এন্টারপ্রাইজের বলে জানা গেছে।

সাগরিকা এলাকায় বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার। তিনি জানান, পোশাক কারখানার শ্রমিকদের পরিবহনে ব্যবহৃত একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

তবে নিউ মনসুরাবাদে বাসে আগুন দেওয়ার ঘটনাটি তাঁর থানার আওতাধীন নয় বলে জানিয়েছেন ওসি নুরুল আবছার।

তাঁর ভাষ্য, এলাকাটি আকবর শাহ থানার অধীন। অন্যদিকে আকবর শাহ থানার ওসি মো. নাজের হোসেন দাবি করেছেন, তাঁর থানা এলাকায় বাসে আগুন দেওয়ার কোনো ঘটনা ঘটেনি।

এদিকে চট্টগ্রাম নগরে বাসে আগুন ও বিস্ফোরণের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এর আগে রোববার রাতে নগরের কালুরঘাট এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই রাতে নিউমার্কেট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

পরপর কয়েক রাতে নগরের বিভিন্ন এলাকায় এমন ঘটনা ঘটলেও কারা এসব ঘটনায় জড়িত, তা এখনো স্পষ্ট নয়।

বিশেষ করে নিউ মনসুরাবাদের ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানার বক্তব্যেও রয়েছে ভিন্নতা।

ফলে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি দ্রুত তদন্ত ও দায়ীদের শনাক্ত করার দাবি আরও জোরালো হচ্ছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ