ফটিকছড়ি সুয়াবিল শাহানশাহ্ হক ভাণ্ডারী ইবতেদায়ী মাদরাসার উদ্যোগে ২০২৬ শিক্ষাবর্ষের ইবতেদায়ী ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) মাদরাসা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিন, উপদেষ্টা, এস জেড এইচ এম ট্রাস্ট, অধ্যাপক, ইস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
মাদরাসা সুপারিন্টেন্ডেন্ট মুহাম্মদ আমিরুল ইসলাম রিয়াজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি মোহাম্মদ বেলাল উদ্দিন কোম্পানি।
উদ্বোধক ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য মোহাম্মদ লোকমান হোসেন ফকির। গেস্ট অব অনার ছিলেন আলহাজ্ব মোহাম্মদ জাফর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস জেড এইচ এম ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা মোহাম্মদ তানভির হোসাইন,ট্রাস্টের শিক্ষা সেল সদস্য বটন কুমার দে, মোহাম্মদ এরশাদ, মাওলানা মোহাম্মদ আবুল কাসেম ফারুকী (ম.), মোহাম্মদ আবদুস সালাম মেম্বার। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ মামুন।
আরো উপস্থিত ছিলেন,মোহাম্মদ শাহজান উদ্দিন শান্ত, মোহাম্মদ জিয়াউর রহমান,সাংবাদিক শ্যামল নন্দী,খোরশেদুল আলম, মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ আবদুল আজিজ আসিফ, শাহাদাত হোসেন বাবলু, এছাড়াও আমন্ত্রিত অতিথি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অতিথিবৃন্দ। বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
এতে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত, মাদরাসার সার্বিক উন্নতি এবং সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।




