দুই-এক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন কাদের: হানিফ

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

- Advertisement -

তিনি বলেছেন, সব দিক থেকেই তিনি (ওবায়দুল কাদের) ভালো আছেন। তার শারীরিক অবস্থা ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে। দুই-এক সপ্তাহের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরবেন বলে আশা করছি। আমাদের দেশের কার্ডিওলজি ডাক্তারসহ সিঙ্গাপুরের ডাক্তাররা তাকে নিয়মিত পর্যবেক্ষণ করছেন। তাদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি, তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ।

- Advertisement -
google news follower

বুধবার (৬ মার্চ) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হয়। সোমবার (৪ মার্চ) বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিট নাগাদ তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর পৌঁছায়।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ