কক্সবাজারে ‘বঙ্গবন্ধু ও গণমাধ্যম প্রেক্ষিত আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা

‘বঙ্গবন্ধু ও গণমাধ্যম প্রেক্ষিত আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান সমুদ্র শহর কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ রাতে এ আয়োজন করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিক ফোরাম, চট্টগ্রাম- উজ্জীবিত ৭১।

- Advertisement -

আলোচনায় অংশ নেন জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা কামাল পাশা, সাংবাদিক নেতা হাসান ফেরদৌস, রিয়াজ হায়দার চৌধুরী, মহসিন কাজী ও মাঈনুদ্দিন দুলাল।

আলোচনা অনুষ্ঠান শেষে প্রীতি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন সাংবাদিক নাসির উদ্দিন হায়দার, মোস্তফা ইমরান সোহেল, আহসান হাবিবুল আলম, উজ্জ্বল দত্ত, তাম্মিম আহমেদ, ফিডব্যাক তারকা নজরুল ইসলাম এবং শিল্পী এ্যানি বড়ুয়া। বিজ্ঞপ্তি।
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ