পর্ন তারকা রাম্যা

তামিল ছবি ‘সুপার ডিলাক্স’-এর জন্য দর্শকের অপেক্ষা বহু দিনের। ছবিটির ট্রেলার ঝড়ের মতো ছড়িয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী রাম্যা কৃষ্ণন এই ছবিতে এক পর্ন তারকার ভূমিকায় অভিনয় করেছেন। একটি বিশেষ দৃশ্যের শুটিংয়ে নাকি ৩৭টি টেক দিতে হয়েছিল তাঁকে!

- Advertisement -

সম্প্রতি এক সাক্ষাত্কারে রাম্যা বলেছেন, আমার ক্যারিয়ারে খুব চ্যালেঞ্জিং চরিত্র এটা। কিছু চরিত্র করি টাকার জন্য, কিছু জনপ্রিয়তার জন্য, আবার কিছু শখে বা নেশায়। এটা প্যাশন থেকে করেছি। একটা দৃশ্যতো ৩৭ বার টেক দিয়েছিলাম। আমি তো বটেই, আমার সহকারীও শকড হয়েছিল।

- Advertisement -
google news follower

‘সুপার ডিলাক্স’ ছবির মধ্যে একটি ছোট ছবি রয়েছে। সেখানে পর্ন তারকার ভূমিকায় দেখা যাবে রাম্যাকে। সাধারণত এ ধরনের চরিত্রে তাঁকে আগে দেখেননি দর্শক। রাম্যা পেশাদার ভঙ্গিতেই কাজ করেছেন বলে জানিয়েছেন পরিচালক থিয়াগারাজান। সব কিছু ঠিক থাকলে চলতি মাসেই মুক্তি পাবে ছবিটি।

জয়নিউজ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ