ইডিইউ শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলছে : সাঈদ আল নোমান

অন্যের মুখে হাসি ফোটানোর মতো বড় কাজ আর নেই, বলেছেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান।

- Advertisement -

সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘সার্টিফিকেট অ্যাওয়ার্ডিং সিরোমনি ফর ভলান্টিয়ার্স অব কনভোকেশন ২০১৯’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

- Advertisement -
google news follower

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি এ বছরের ১০ মার্চ আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির প্রথম সমাবর্তন। যা আয়োজন ও ব্যাপকতার দিক থেকে বাংলাদেশের ইতিহাসে ব্যতিক্রম ও মৌলিক। রাজসিক এই আয়োজন সার্থক করে তুলতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি কাজ করেছিল একশ জনের স্বেচ্ছাসেবক বাহিনী। সমাবর্তনের মূল অনুষ্ঠানের অতিথি, গ্র্যাজুয়েট ও তাদের অভিভাবকদের সুবিধার্থে তারা হাসিমুখে সহযোগিতা করে গেছে সর্বক্ষণ। তাদের এই প্রয়াসকে সম্মানিত করতে প্রত্যেককে ‘সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন’ দিয়ে ভূষিত করেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। প্রত্যেকের হাতে এই সার্টিফিকেট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান।

এ সময় তিনি বলেন, যারা অন্যের জন্য কাজ করে, অন্যের মুখে হাসি ফোটাতে কাজ করে, তারাই মানুষ হিসেবে সার্থক। আমরা গর্ব করে বলতে পারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি প্রকৃত মানুষে পূর্ণ। আমরা আমাদের শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলছি। সমাবর্তনে আসা প্রত্যেকের মুখে তোমরা হাসি ফুটিয়েছো। পরবর্তী সমাবর্তনগুলোতে যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে এটি তাদের জন্য একটি অনন্য দৃষ্টান্ত।

- Advertisement -
islamibank

এতে আরো উপস্থিত ছিলেন ভলান্টিয়ার রিক্রুটিং কমিটির আহ্বায়ক তৌফিক আহমেদ, কোয়ালিটি অ্যাশিওরেন্স অ্যান্ড এক্সটার্নাল অ্যাফায়ার্স ডিরেক্টর এটিএম মাহমুদুর রহমান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ফারহানা আহমদ সিগমা ও অ্যাডমিনস্ট্রেশন অ্যান্ড অ্যাকাউন্টসের সিনিয়র এক্সিকিউটিভ রাকিব মোহাম্মদ ওমর গণি। প্রেস বিজ্ঞপ্তি

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ