মৃত্যুর মুখে বিবেক!

বলিউড অভিনেতা বিবেক ওবেরয় সম্প্রতি আলোচনায় আছেন নরেন্দ্র মোদির বায়োপিকে অভিনয় করে।
তবে সব আলোচনা ছাপিয়ে বিবেক এখন হুমকির মুখে। ২২ মে বিবেককে খুনের হুমকি দিয়েছে মাওবাদীরা। এমনটাই জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদসংস্থা। হুমকির পর মৃত্যুর আতঙ্কে ভুগছেন বিবেক। তাই অভিনেতার জন্য ২৪ ঘণ্টার পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

- Advertisement -

কারণ হিসেবে জানা গেল, নরেন্দ্র মোদির চরিত্রে অভিনয় করাটাই কাল হয়েছে তার। দীর্ঘ টানাপোড়েনের পরে শুক্রবার (২৪ মে) হলে মুক্তি পেতে চলেছে বিবেক ওবেরয় অভিনীত ছবি ‘পিএম নরেন্দ্র মোদি’।

- Advertisement -
google news follower

প্রসঙ্গত, ভোটের বাজারে ‘পিএম নরেন্দ্র মোদি’ ছবি ঘিরে বিতর্ক দেখা দিয়েছিল। বিরোধীদের অভিযোগের প্রেক্ষিতে লোকসভা নির্বাচন শুরুর আগে ‘পিএম নরেন্দ্র মোদী’ ছবিটির মুক্তি আটকে দেয় নির্বাচন কমিশন।

এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েও কোনো লাভ হয়নি। কমিশনের সিদ্ধান্তের ওপর হস্তক্ষেপ করতে অস্বীকার করে সর্বোচ্চ আদালত।

- Advertisement -
islamibank

জয়নিউজ/পলাশ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ