সচিব হয়েছেন ১১ জন

প্রশাসনে পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন ১১ জন। তারা ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় দায়িত্ব পালন করছিলেন।জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার (২৬ মে) রাতে পদোন্নতি সম্পর্কিত এ আদেশ জারি করা হয়।

- Advertisement -

পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব মনোয়ার আহমেদ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব (ভারপ্রাপ্ত সচিব) সিদ্দীকা খানম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এসএম আরিফুর রহমান, ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ভারপ্রাপ্ত সচিব আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ।

- Advertisement -
google news follower

এছাড়া সচিব হয়েছেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (ভারপ্রাপ্ত সচিব) মো. আবুল কাশেম, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ভারপ্রাপ্ত সচিব) সত্যব্রত সাহা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মিজানুর রহমান, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব) জ্যোতির্ময় দত্ত এবং বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (ভারপ্রাপ্ত সচিব) কাজী রওশন আক্তার।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ