ইডিইউতে মালয়েশিয়ার ইউটিএইচএমের প্রতিনিধি দল

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) পরিদর্শন করেছেন ইউনিভার্সিটি তুন হুসেইন অন মালয়েশিয়ার (ইউটিএইচএম) প্রতিনিধি দল।

- Advertisement -

মঙ্গলবার (৯ জুলাই) দলটি ইডিইউ পরিদর্শন করেন।

- Advertisement -
google news follower

এ প্রতিনিধি দলে ছিলেন ইউটিএইচএম’র ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরম্যাশন টেকনোলজির অধ্যাপক ড. রোযাইদা ঘাজালী, ইন্টারন্যাশনাল মবিলিটি ডিপার্টমেন্টের প্রধান ড. শাহমির হাইয়ান বিন শানুসি, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সিনিয়র লেকচারার টিএস ড. মুহাম্মদ ফাদলি বিন যুলকাফলি এবং বিশ্ববিদ্যালয়টির বাংলাদেশ প্রতিনিধি আনিসুল ইসলাম।

সাক্ষাতকালে ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞানসৃষ্টির স্থান। এ জ্ঞানের সার্থকতা তখনই, যখন তা অন্যের কাছে পৌঁছায়। তাই দেশীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞানের বিনিময়ে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা জরুরি।

- Advertisement -
islamibank

ইউটিএইচএমের ড. রোযাইদা বলেন, বর্তমান যুগে বিস্তৃত যোগাযোগ ব্যতীত জ্ঞানের চর্চায় উন্নতি সম্ভব নয়। উচ্চশিক্ষা অঙ্গনে যৌথ উদ্যোগে কাজের ক্ষেত্র বেশ বড়। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সঙ্গে উচ্চশিক্ষার সম্ভাব্য সবক্ষেত্রেই পারস্পারিক মান উন্নয়নে আমরা কাজ করতে চাই।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান বলেন, জ্ঞানচর্চায় বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর সাম্প্রতিক অবস্থান সম্পর্কে জানা না থাকলে পুনরাবৃত্তির ঘেরাটোপে আটকে পড়ে পিছিয়ে পড়তে হয়। যা মোটেই কাম্য নয়।

সাক্ষাৎকালে স্টুডেন্ট ও ফ্যাকাল্টি মেম্বার এক্সচেঞ্জ, যৌথ গবেষণা ও গ্র্যাজুয়েশন শেষে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়। এসময় ইডিইউ ও ইউটিএইচএম নিজেদের অবস্থান থেকে এ সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

সাক্ষাৎ শেষে অতিথিদের ইডিইউ ক্যাম্পাস ঘুরে দেখান সাঈদ আল নোমান। এ সময় ক্যাম্পাস দেখে মুগ্ধতা প্রকাশ করেন তারা।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ট্রেজারার সামস উদ-দোহা, প্ল্যানিং এন্ড ডেভলপমেন্ট ডিরেক্টর শাফায়েত কবির চৌধুরী, স্কুল অব লিবারেল আর্টসের ডিন শহিদুল ইসলাম চৌধুরী, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ড. মো. নাজিম উদ্দিন, স্কুল অব বিজনেসের ডিন ড. মোহাম্মদ রকিবুল কবির, অ্যাক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিরেক্টর এটিএম মাহমুদুর রহমান, সহকারী অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জাম।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ