দুটি কিডনিই বিকল হ্যাপির, পাশে দাঁড়ালেন মেয়র

মেয়ের দুটি কিডনিই বিকল হয়েছে। তবে নিজের একটি কিডনি দিয়ে মেয়ে হ্যাপি রাণি মজুমদারকে বাঁচানোর শেষ চেষ্টা করছেন মা মুক্তা রাণি মজুমদার। আর সব শুনে এই মা-মেয়ের পাশে এসে দাঁড়িয়েছেন নগরপিতা আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -

সোমবার (১৫ জুলাই) দুপুরে এই পরিবারের পাশে ছুটে যান মেয়র। এসময় মেয়রের সঙ্গে ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মনোয়ারা বেগম মনিসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

- Advertisement -
google news follower

মেয়র মুক্তা রাণির বাসায় গিয়ে দেখে এসেছেন মা-মেয়েকে। পরে তাদের সব কথা শুনে মুক্তার মায়ের হাতে তুলে দেন ১ লাখ ১০ হাজার টাকা। আগামীতেও এ সহযোগিতা অব্যাহত রাখার কথা দেন মেয়র।

জয়নিউজ/পিপিএন/এমজেএইচ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ