রাজধানীতে ৫ জঙ্গি গ্রেপ্তার

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে  নব্য জেএমবির ‘উলফ প্যাক’-এর ৫ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। এদের মধ্যে দুজন বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

- Advertisement -
google news follower

তাদের কখন গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে কিছু জানানো হয়নি। সংবাদ সম্মেলনে পুরো বিষয়টি জানানো হবে বলে জানিয়েছে  সিটিটিসি।

জঙ্গিরা পুলিশের ওপর হামলার পরিকল্পনা করেছিল। কিন্তু গোয়েন্দা নজরদারির মাধ্যমে জঙ্গিদের পুরো পরিকল্পনাকে নস্যাৎ করার দাবি করেছে সিটিটিসি কর্মকর্তারা।

- Advertisement -
islamibank

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার  (মিডিয়া) মাসুদুর রহমান জানান, এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। সিটিটিসির প্রধান ও ডিএমপি’র অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।

সিটিটিসি সূত্র জানায়, ‘লোন ’উলফ’ বা ‘একাকী মুজাহিদ’ বলে জঙ্গিদের যে টার্ম রয়েছে, ‘উলফ প্যাক’ সেরকমই। এরা স্লিপার সেলের মতো কার্যক্রম পরিচালনা করে থাকে। তবে তাদের সাংগঠনিক কোনো ভিত্তি নেই। এরা সেলফ র‌্যাডিক্যালাইজড হয়ে ছোট ছোট গ্রুপ তৈরি করে গ্লোবাল জিহাদ এগিয়ে নেওয়ার কথা বলে হামলার পরিকল্পনা করে।

জয়নিউজ/পিডি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ