কেন্দ্রীয় কৃষক লীগের সম্মেলন: সভাপতি সমীর, সম্পাদক স্মৃতি

কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সমীর চন্দ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উম্মে কুলসুম স্মৃতি।

- Advertisement -

বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তারা নির্বাচিত হন। সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।

- Advertisement -
google news follower

সমীর চন্দ একজন কৃষিবিদ এবং কৃষক লীগের সদ্যবিদায়ী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। এরআগে তিনি কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কৃষি উপকরণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। শিক্ষাজীবনে তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

উম্মে কুলসুম স্মৃতি দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ছিলেন। কৃষক লীগের সদস্যবিদায়ী কমিটিতে স্মৃতিও যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ