জুনে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূড়ান্ত

স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট খেলতে জুনে বাংলাদেশ সফরে আসবে অজিরা। এ লক্ষ্যে সফরের সূচি চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

- Advertisement -

চট্টগ্রাম ও ঢাকায় হবে দুটি টেস্ট। ১১ থেকে ১৫ জুন বন্দরনগরী চট্টগ্রামে হবে প্রথম টেস্ট। ঢাকায় দ্বিতীয় টেস্ট হবে ১৯ থেকে ২৩ জুন।

- Advertisement -
google news follower

মূল মঞ্চে মাঠে নামার আগে অস্ট্রেলিয়া একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রথমবারের মতো বাংলাদেশে কোনো দল মূল মঞ্চে মাঠে নামার আগে চারদিনের ম্যাচ খেলবে। এর আগে ইংল্যান্ড ও ভারত খেলেছে তিনদিনের প্রস্তুতি ম্যাচ।

ম্যাচ সূচি চূড়ান্ত হলেও ঢাকায় অস্ট্রেলিয়া কবে পা রাখবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে ধারনা করা হচ্ছে প্রস্তুতি ম্যাচের তিনদিন আগে ঢাকায় এসে পৌঁছবে অজিরা।

- Advertisement -
islamibank

এর আগে ২০১৭ সালে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। ঢাকায় ও চট্টগ্রামেই দুটি টেস্ট খেলেছিল তারা। ঢাকা টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট স্টিভেন স্মিথের দল জিতে সিরিজ ড্র করে।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্টই টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত।

পাশাপাশি আয়ারল্যান্ড সফরের সূচী চূড়ান্ত করেছে বিসিবি। আয়ারল্যান্ডে বাংলাদেশ তিনটি ওয়ানডেতে খেলবে ১৪, ১৬ ও ১৯ মে। ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি হবে ২২, ২৪, ২৭ ও ২৯ মে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ