সোয়াইন ফ্লু থেকে ১০ গুণ বেশি প্রাণঘাতি করোনা

প্রাণঘাতি করোনাভাইরাস সোয়াইন ফ্লু থেকে ১০ গুণ বেশি শক্তিশালী বলে সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার (১৩ এপ্রিল) জেনেভা থেকে সংস্থাটির প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস এক বিবৃতিতে জানান, সোয়াইন ফ্লুর থেকেও অনেক বেশিমাত্রায় ছড়িয়ে পড়ছে এই ভাইরাস

- Advertisement -

তিনি বলেন, আমরা জানি করোনাভাইরাস অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আর এটা অনেক বেশি প্রাণঘাতি। নার্সিংহোমের মতো জায়গায় এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে টেস্ট করে আইসোলেট করলে সমাধান আসা সম্ভব।

- Advertisement -
google news follower

তিনি আরো জানান, অনেক দেশে প্রতি ৩-৪ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। তাই এখনও সতর্কতা কমানোর সময় আসেনি।

২০০৯ সালে গোটা বিশ্বেই মহামারির আকার নিয়েছিল সোয়াইন ফ্লু। আক্রান্ত হয়েছিল ১৬ লাখ মানুষ। মৃত্যু হয়েছিল ১৮ হাজারের বেশি মানুষের।

- Advertisement -
islamibank

এদিকে বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজার ৬৯৯ জনের। প্রতিক্ষণে আক্রান্ত ও মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ