বৃহস্পতিবার চসিকের করোনা টেস্টিং বুথের উদ্বোধন

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রস্তাবিত ৬টি করোনাভাইরাস টেস্টিং বুথের মধ্যে ২টি উদ্বোধন হচ্ছে বৃহস্পতিবার (৪ মে)।

- Advertisement -

বুধবার (৩ মে) সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে তার দপ্তরে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।

- Advertisement -
google news follower

বৈঠকে কর্ণেল হাট করোনাভাইরাস টেস্টিং বুথে সংগ্রহকৃত নমুনা বিআইটিডি, প্রেস ক্লাবের করোনা টেস্টিং বুথে সংগ্রহকৃত নমুনা চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং কুলগাঁও সিটি করপোরেশন কলেজে করোনা টেস্টিং বুথে সংগ্রহকৃত নমুনার পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার সকালে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম প্রেস ক্লাবে স্থাপিত করোনাভাইরাস টেস্টিং বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পর্যায়ক্রমে বাকি বুথগুলো চালু করা হবে।

- Advertisement -
islamibank

এসময় মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, বিএমএ চট্টগ্রামের সভাপতি ডা. মুজিবুল হক খান, ব্রাক বাংলাদেশের ম্যানেজার ডা. রোমানা খান ও আঞ্চলিক ব্যবস্থাপক মো. হানিফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

জয়নিউজ/কাউছার/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ