সীতাকুণ্ডে প্রসূতি মায়েদের চিকিৎসায় সেনাবাহিনীর ক্যাম্পেইন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নে গর্ভবতী ও প্রসূতি মায়েদের চিকিৎসা দিয়েছে সেনাবাহিনী।

- Advertisement -

রোববার (২১ জুন) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ছোটকুমিরা মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ে প্রথম দিনের চিকিৎসাসেবা দেওয়া হয়।

- Advertisement -
google news follower

এতে চিকিৎসক ছিলেন চট্টগ্রাম সিএমএইচ’র গাইনি বিভাগের চিকিৎসক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদা আশরাফী ফেরদৌসি। ক্যাম্পেইনের সমন্বয়কারী ছিলেন ক্যাপ্টেন মো. নাসির উদ্দিন।

সমন্বয়কারী জয়নিউজকে বলেন, করোনাভাইরাস মহামারীর চলাকালীন সময়ে প্রসূতি মায়েরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ঝুঁকির জন্য অনেকে বাইরে গিয়ে চিকিৎসা নিতে চান না। তাই সেনাবাহিনীর এ উদ্যোগ।

- Advertisement -
islamibank

তিনি আরো বলেন, পরীক্ষায় কোনো প্রসূতি মায়ের যদি শরীরের তাপমাত্রা বেশি হয় এবং তারা যদি করোনা সাসপেক্ট হন তাহলে সঙ্গে সঙ্গে তাদেরকে সিএমএইচ পাঠিয়ে করোনা টেস্ট করা হয়। এছাড়া অন্যান্যদের স্বাভাবিক চিকিৎসা দেওয়া হয়েছে। একইভাবে আগামী বুধবার (২৪ জুন) কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত প্রসূতি মায়েদের চিকিৎসা দেওয়া হবে বলে জানান তিনি।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ