করোনা জয় করেও মৃত্যুর কাছে হেরে গেলেন ডা. সমিরুল

ডা. সমিরুল ইসলাম বাবু। তিনি চট্টগ্রামের একজন জনপ্রিয় অর্থোপেডিক বিশেষজ্ঞ। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক। তার হাতে সুস্থ হয়েছে হাজার হাজার রোগী।

- Advertisement -

করোনা পরিস্থিতিতেও চিকিৎসা দিয়ে যাচ্ছিলেন এই চিকিৎসক। ফলশ্রুতিতে করোনায় আক্রান্ত হয়ে আবার প্লাজমা থেরাপিতে করোনামুক্তও হয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত শত চেষ্টা করেও তাকে বাঁচানো গেলো না।

- Advertisement -
google news follower

বুধবার (২৪ জুন) দুপুর আড়াইটার দিকে চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন ডা. সমিরুল ইসলাম বাবু। করোনামুক্ত হলেও সর্বশেষ কার্ডিয়াক অ্যারেস্টেই তার মৃত্যু ঘটেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের মহাব্যবস্থাপক মোহাম্মদ সেলিম ডা. সমিরুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ডা. সমিরুল ইসলাম দুপুর আড়াইটার দিকে ভেন্টিলেশনে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি চমেক হাসপাতালে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের অধীনেই মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ