সব দেশে করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক নয়

বিশ্বের সব দেশে যেতে বাংলাদেশিদের করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

- Advertisement -

বৃহস্পতিবার (৩০ জুলাই) করোনা পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য করণীয় বিষয়ে অনলাইনে এক জরুরি আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি একথা জানান।

- Advertisement -
google news follower

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী বলেন, সব দেশে যেতে বাংলাদেশিদের করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক নয়। শুধু যে সব দেশ যাত্রীদের জন্য করোনা নেগেটিভ সনদ চাইবে, সে সব দেশে যেতে যাত্রীদের করোনা নেগেটিভ সনদ লাগবে।

তিনি বলেন, করোনাকালীন এই সংকটে প্রবাসীদের সচেতনতা বৃদ্ধি, ত্রাণসহায়তা, বিদেশ থেকে দেশে প্রত্যাবাসনে সহায়তা এবং রিইন্টিগ্রেশনে সহায়তা প্রদানের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে বিভিন্ন বাস্তবসম্মত ও সময়োপযোগী পদক্ষেপ নেয়া হয়েছে।

- Advertisement -
islamibank

বিদেশগামী যাত্রীদের জন্য বর্তমানে করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক উল্লেখ করে তিনি আরো বলেন, এ ব্যবস্থায় আংশিক সংশোধন করা উচিত। শুধু যে সব দেশ যাত্রীদের জন্য করোনা নেগেটিভ সনদ চাইবে, কেবল সে সব দেশের যাত্রীদের জন্য করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক হবে। তবে বিমানবন্দরে বিদেশগামী সব যাত্রীর সাধারণ স্বাস্থ্য পরীক্ষা জোরদার করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগ।

মন্ত্রী বলেন, এখন থেকে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার জন্য সরকার অনুমোদিত ডায়াগনস্টিক সেন্টার থেকে প্রাপ্ত ইওআই থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগসহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে পরামর্শ করে উপযুক্ততা যাচাই করে প্রয়োজনীয় প্রতিষ্ঠান নির্বাচন করবে।

এছাড়া আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত মোতাবেক স্বাস্থ্যসেবা বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে সিলেট ও চট্টগ্রামে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার জন্য ল্যাব প্রতিষ্ঠা এবং বিদেশ ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইনের সুযোগ সৃষ্টি করা হবে বলে জানান ইমরান আহমদ।

ভার্চুয়াল এই সভায় আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মাহফুজুর রহমান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সুরক্ষাসেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ