ডিপিএল পুনরায় শুরু করা সম্ভব নয়: পাপন

করোনাভাইরাস সংক্রমণ রোধে মাঝপথেই স্থগিত হয়ে যাওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) পুনরায় শুরু করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

- Advertisement -

তিনি বলেন, দীর্ঘ সময় ঘরবন্দির পর শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে অনুশীলনে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা।

- Advertisement -
google news follower

শ্রীলঙ্কার করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দ্বীপ রাষ্ট্রটিতে গিয়ে ক্রিকেট সিরিজে অংশ গ্রহণ করবে মুমিনুল-মুশফিকরা। তবে বাংলাদেশের করোনা পরিস্থিতির আশানুরূপ উন্নতি এখনো হয়নি।

শ্রীলঙ্কা সফরের পর ঘরোয়া লিগ নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। বাস্তবতা দেখিয়ে সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, তিনি বিশ্বাস করেন এই মৌসুমে ডিপিএলের কোনো সম্ভাবনা নেই।

- Advertisement -
islamibank

নিজের মন্তব্যের পেছনে শক্ত যুক্তিও অবশ্য দিয়েছেন বিসিবি বস।

গণমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে পাপন বলেন, এই পরিস্থিতিতে ডিপিএল শুরু করা সম্ভব কি-না এই মুহূর্তে বলা সত্যিই কঠিন। আমরা যদি আরেকটু আগে শুরু করতে পারতাম তবে সম্ভব ছিল। কিন্তু এটি এখন আয়োজন কঠিন।

উল্লেখ্য, মার্চের মাঝামাঝি সময়ে মাত্র এক রাউন্ড মাঠে গড়ানোর পরই স্থগিত হয় এবারের ডিপিএল আসর। বেশিরভাগ ক্রিকেটারের আয়ের প্রধান উৎস ঘরোয়া লিগের অন্যতম এই আসরটি। ফলে টুর্নামেন্ট মাঠে না গড়ালে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে প্রায় দুইশ ক্রিকেটার।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ