এবার ভ্যাকসিনের অনুমোদন দিল চীন

দুই ধাপে পরীক্ষায় সফলতার পর এবার প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিনের অনুমোদন দিল চীন। রোববার (১৬ আগস্ট) ‘এড৫-এনসিওভি’ নামে এই ভ্যাকসিনটির নিবন্ধন দেওয়া হয়।

- Advertisement -

সোমবার (১৭ আগস্ট) চীনের টেলিভিশন চ্যানেল চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

- Advertisement -
google news follower

বিশেষজ্ঞরা বলেছেন, করোনার উন্নতমানের এই ভ্যাকসিনের মৌলিকতা ও সৃজনশীলতার কারণে এটি আন্তর্জাতিক বাজারের আস্থা বাড়িয়ে তুলবে।

চীনের সেনাবাহিনীর সংক্রামক রোগ বিশেষজ্ঞ চেন ওয়ের দল এবং স্যানসিনো বায়োলজিকস যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করেছে । ‘এড৫-এনসিওভি’ নামে ভ্যাকসিনটি গতকাল রোববারই নিবন্ধন করেছে বেইজিং।

- Advertisement -
islamibank

সিজিটিএন-এর প্রতিবেদনে বলা হয়, চীন প্রথম করোনা ভ্যাকসিনের পেটেন্ট অনুমোদন দিয়েছে। এর আগে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় দেখা গেছে, ভ্যাকসিনটি নিরাপদ এবং প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম।

রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তারা ইতোমধ্যে করোনার ভ্যাকসিন তৈরি করা শুরু করে দিয়েছে।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ