নোংরা কথা বলায় কোয়ারেন্টাইনে ৫ টিয়া পাখি

এরিক, জেড, এলসি, টাইসন আর বিল্লি- এই পাঁচটি টিয়া পাখি ইংল্যান্ডের এক চিড়িয়াখানার। কিছুদিন ধরেই লক্ষ্য করা হচ্ছিল, এরা একসঙ্গে হলেই খারাপ ভাষায় কথা বলে। তবে ঠিক কী ধরনের ‘নোংরা’ কথা এরা বলে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

- Advertisement -

এ অবস্থায় দর্শকদের সামনে তাদের আর রাখা হয়নি। লিঙ্কনশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক থেকে পাঁচ টিয়াকে ভাষা শিক্ষার জন্য পাঠানো হয়েছে অন্যখানে। তাদের আলাদা আলাদা রাখা হবে। খারাপ কথা ভুলে ভাল কথা না শেখা পর্যন্ত তাদের থাকতে হবে কোয়ারেন্টাইনে।

- Advertisement -
google news follower

পার্কের কর্তা স্টিভ নিকোলাস সংবাদসংস্থাকে জানিয়েছেন, শিশুদের সামনে ওদের কথাবার্তা নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম। এখন অপেক্ষা, কবে এই পাঁচ আফ্রিকান টিয়ার সুশিক্ষা শেষ হবে। তারপরেই তাদের ফেরানো হবে চিড়িয়াখানায়।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ