সন্ধ্যার আগুন নিভলো গভীর রাতে

কর্ণফুলীর খোয়াজনগরে গোল্ডেন সন লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানা ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। প্রায় ৮ ঘণ্টা চেষ্টা করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

- Advertisement -

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই পোশাক কারখানায় আগুন লাগে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি।

- Advertisement -
google news follower

আগ্রাবাদ ফায়ার সার্ভিস জানায়, পোশাক কারখানার পঞ্চম তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে। প্রায় আট ঘণ্টা পর ৩টা ৪০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ