ক্যান্সারথেরাপি আবিষ্কারে যৌথ নোবেল

ক্যান্সারথেরাপি আবিষ্কারের জন্য এবছর চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস পি. অ্যালিসন ও  জাপানের কিয়োটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাসুকু হোনজো।

- Advertisement -

সুইডেনের স্টকহোমে ক্যারোলিনিস্কা ইনস্টিটিউট এই বিজয়ীদের নাম ঘোষণা করে। বিজয়ীরা অর্থমূল্য হিসেবে ৯০ লাখ ক্রোনার বা ১০ লাখ ১০ হাজার মার্কিন ডলার পাবেন।

- Advertisement -
google news follower

২০১৭ সালে তিন মার্কিন বিজ্ঞানী জেফরি সি হল, মাইকেল রসবাশ ও মাইকেল ডব্লিউ ইয়ং চিকিৎসায় নোবেল পান। মানুষের দেহের ভেতর লুকিয়ে থাকা ঘড়ি সময় মেনে দেহের ভেতরের সব কাজ যে সুশৃঙ্খলভাবে করে চলেছে, সেটা প্রমাণ করেছিলেন তারা।

১৯০৫ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়ে আসছে। ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল তার মোট উপার্জনের ৯৪ শতাংশ (তিন কোটি সুইডিশ ক্রোনার) দিয়ে উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রবর্তন করেন।

- Advertisement -
islamibank

বিজ্ঞানী আলফ্রেড নোবেলের উইলের অর্থ থেকেই পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান,অর্থনীতি, সাহিত্য ও শান্তিতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের নোবেল পুরস্কার প্রদান করা হয়

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ