নগরের আছাদগঞ্জ সড়কের চামড়া গুদাম মোড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, ওমর আলী মার্কেটের পাশে খালে থাকা নৌকার তেলের ড্রাম থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে ওমর আলী মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে।
চন্দনপুরা ও নন্দনকানন ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
বিস্তারিত আসছে…




