জাভা সাগরে বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যুর শঙ্কা

৬২ আরোহী নিয়ে জাভা সাগরে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার বিমানের অবস্থান শনাক্ত করা গেছে।

- Advertisement -

রোববার (১০ জানুয়ারি) সাগর থেকে শ্রীবিজয়া এয়ারের বেশকিছু ধ্বংসাবশেষ ও কারো শরীরের টুকরো পাওয়ার দাবি করেছে উদ্ধারকারীরা।

- Advertisement -
google news follower

গতকাল শনিবার স্থানীয় সময় দুপুরে রাজধানী জাকার্তা থেকে উড্ডয়ন করে শ্রীবিজয়া এয়ারের অভ্যন্তরীণ এসজে-১৮২ ফ্লাইট। উড্ডয়নের চার মিনিট পরেই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যাত্রীবাহী বিমানটিতে ৬২ আরোহীসহ ৬ ক্রু ছিলেন।

সাগরে বিমানের সন্ধান ও নিখোঁজ উদ্ধারে চলছে তৎপরতা। রাতভর অভিযানের ফলে বিমানটি যে জায়গা ধ্বংস হয় ওই এলাকা শনাক্ত করা গেছে। তারপরও উদ্ধারকারীদের চোখে ঘুম নেই। হেলিকপ্টার-জাহাজ নিয়ে নিখোঁজদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে।

- Advertisement -
islamibank

ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রী বুদি ক্যারিয়া সুমাদি গণমাধ্যমে জানান, ‘যে জায়গায় ধ্বংস হয়েছিল, সম্ভাব্য অবস্থান শনাক্ত করা গেছে। সেখান থেকে বস্তা পাওয়া গেছে। একটি কাপড় অন্যটিতে কারও দেহের টুকরো। এই জিনিসগুলো নিয়ে তদন্ত শুরু হয়েছে।’

বিমান দুর্ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া। জীবিত না হোক অত্যন্ত প্রিয়জনের মরদেহ চান স্বজনরা। এ বিষয়ে ইন্দোনেশিয়ার সামরিক প্রধান এয়ার চিফ মার্শাল হাদি তজাহানতো মৃতদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ