জামালখানে দোকানে হামলার ঘটনায় যুবক গ্রেফতার

জামালখানে একটি দোকানে হামলার ঘটনায় শিবু দাশগুপ্ত (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ জানুয়ারি) দুপুর ১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

- Advertisement -

এর আগে শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় একটি দোকানে হামলা চালায় শিবু। এ ঘটনায় দোকানের মালিক আজাদ বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

- Advertisement -
google news follower

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, শুক্রবার দুপুরে জামালখান এলাকায় আজাদ স্টোর নামে একটি দোকান থেকে সিগারেট কিনেন শিবু। সিগারেটের টাকা নিয়ে বাকবিতণ্ডা হয় শিবু আর দোকানের মালিক আজাদের সঙ্গে। পরে শিবু ওই দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। আজ দুপুর ১টার দিকে তাকে চমেক হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ