প্লাস্টিকের ক্যানে লাখো ইয়াবা!

কক্সবাজারের সেন্টমার্টিনে ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া প্লাস্টিকের ক্যান থেকে এক লাখ দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার (৬ অক্টোবর) ভোরে বঙ্গোপসাগরে একটি ট্রলার থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

- Advertisement -

কোস্টগার্ড জানায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লে. কমান্ডার সাজ্জাদের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা বঙ্গোপসাগরে সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি থাকা একটি ইঞ্জিন চালিত কাঠের ট্রলার ধাওয়া করে। এসময় ইয়াবা পাচারকারীরা ট্রলার থেকে ২টি প্লাস্টিক ক্যান (জারিকেন) সাগরে ফেলে দ্রুতগতিতে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে সাগরে ভাসমান ”জারিকেন” ২টি উদ্ধার করে তাতে এক লক্ষ দশ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

- Advertisement -
google news follower

উদ্ধারকৃত ইয়াবাগুলো টেকনাফ থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

জয়নিউজ/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ