শিশুদের জন্য বিশ্বে প্রথম করোনা টিকার অনুমোদন

বারো কিংবা তার চেয়ে বেশি বয়সী শিশু ও কিশোরদের জন্য মার্কিন কোম্পানি ফাইজার এবং জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি কোভিড-১৯ টিকার অনুমোদন দিয়েছে কানাডা। প্রথম দেশ হিসেবে এই বয়সীদের জন্য করোনা টিকার অনুমোদন দিল দেশটি।

- Advertisement -

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে খবরটি জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী বুধবার (৫ মে) কানাডার ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ‘হেলথ কানাডা’ শিশু-কিশোরদের জন্য ফাইজার-বায়োএনটেকের তৈরি কোভিড টিকার অনুমোদন দেওয়ার ঘোষণা দেয়।

- Advertisement -
google news follower

হেলথ কানাডার চিফ মেডিকেল অ্যাডভাইজার সুপ্রিয়া শার্মা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘শিশুদের করোনার সংক্রমণ থেকে সুরক্ষা দিতে কানাডায় এটিই প্রথম টিকা। মহামারির বিরুদ্ধে লড়াইয়ে কানাডার জন্য এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক।’

তিনি আরও বলেন, ক্লিনিক্যাল ট্রায়ালের প্রাপ্ত তথ্য-উপাত্তে দেখা যাচ্ছে যে প্রাপ্তবয়স্কদের মতো এই টিকা শিশু-কিশোরদের করোনার সংক্রমণ ঠেকাতে পারে। এছাড়া উল্লিখিত বয়সীদের জন্য এই টিকাটি নিরাপদ বলে ক্লিনিক্যাল ট্রায়ালে প্রমাণ পাওয়া গেছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ