শঙ্কা কাটিয়ে দেশে ফিরলেন সাকিব-মুস্তাফিজ

অনেক আলোচনা ও উৎকণ্ঠার পর অবশেষে ভারত থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৩টায় একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকা পৌঁছান আইপিএলে খেলা দুই ক্রিকেটার।

- Advertisement -

ভারত থেকে দেশে ফেরায় তাদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। ১৪ দিনের কোয়ারেন্টিনে সাকিব থাকবেন গুলশানের একটি হোটেলে, আর সস্ত্রীক মুস্তাফিজ থাকবেন হোটেল সোনারগাঁওয়ে।

- Advertisement -
google news follower

উল্লেখ্য, করোনার থাবায় বন্ধ হয়ে গেছে আইপিএল। ভারতের সঙ্গে বাংলাদেশের সব যোগাযোগ বন্ধ থাকায় সাকিব-মুস্তাফিজের দেশে ফেরা কঠিন হয়ে পড়েছিল। অনেক আলোচনার পর নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির উদ্যোগে চার্টার্ড ফ্লাইটে ঢাকায় পৌঁছেছেন তারা। এবারের আইপিএলে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স, আর মুস্তাফিজ মাঠ মাতিয়েছেন রাজস্থান রয়্যালসের জার্সিতে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ