চট্টগ্রামে করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

চট্টগ্রামে গতকালের তুলনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৩৭ জনের। এদিন করোনায় মারা গেছেন আরো ৩ জন।

- Advertisement -

বুধবার (২ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে চট্টগ্রামের ৮টি ল্যাবে ১ হাজার ১৫১টি নমুনা পরীক্ষা করা হয়।

- Advertisement -
google news follower

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৭৩টি নমুনা পরীক্ষায় ২৫ জন,  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৫৮টি নমুনা পরীক্ষায় ৫২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১২১টি নমুনা পরীক্ষায় ১৪ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪৭টি নমুনা পরীক্ষায় ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বেসরকারি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৬টি নমুনা পরীক্ষা করে ৩ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৫৬টি নমুনা পরীক্ষা করে ৪ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ২০টি নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে করোনা রোগী শনাক্ত হয়েছে।

- Advertisement -
islamibank

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৫৭টি নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা পজেটিভ হয়েছে।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৩টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।

নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৮৫ জন এবং উপজেলায় ৫২ জন রয়েছেন।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ