সর্বোচ্চ শনাক্তের দিনে ১০৪ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ২৭৬ জনের।

- Advertisement -

২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩৬৪ জন। এটি বাংলাদেশে একদিনে সর্বোচ্চ শনাক্তের ঘটনা। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৯৬ হাজার ৬৭০ জনে।

- Advertisement -
google news follower

এর আগে গত ৭ এপ্রিল ৭ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। তখন এটিই ছিল একদিনে সর্বোচ্চ শনাক্ত।

সোমবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

- Advertisement -
islamibank

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৫৭০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন।

২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৭৮৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৩৫ হাজার ৫৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৮৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫ লাখ ৪১ হাজার ৮৪০টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০৪ জনের মধ্যে ৩৫ জন খুলনার। এছাড়া ঢাকায় ২৭, চট্টগ্রামে ১৯, রাজশাহীতে ৭, বরিশালে ২, রংপুরে ৯ এবং ময়মনসিংহে ৫ জন মারা গেছেন।

মারা যাওয়াদের মধ্যে ৬৮ জন পুরুষ এবং ৩৬ জন নারী। এদের মধ্যে ৭ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৪ হাজার ২৭৬ জনের মধ্যে পুরুষ ১০ হাজার ১৮৬ জন এবং নারী ৪ হাজার ৯০ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫৮ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২৩, ৪১ থেকে ৫০ বছরের ১৪, ৩১ থেকে ৪০ বছরের ৪ এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৫ জন মারা গেছেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ