করোনা শনাক্ত হওয়ার কতদিন পর বুস্টার ডোজ নেবেন

দেশে এক মাসেরও অধিক সময় ধরে করোনার বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। ষাটোর্ধ্ব নাগরিক ও সম্মুখসারির কর্মীদের সুযোগ রেখে গত ১৯ ডিসেম্বর বুস্টার ডোজ দেওয়া উদ্বোধন করা হয়। পরে দুই দফায় বয়স কমিয়ে এখন ন্যূনতম বয়স করা হয়েছে ৪০ বছর।

- Advertisement -

আগেই জানানো হয়েছে, দ্বিতীয় ডোজ পাওয়ার ছয় মাস পরই শুধু বুস্টার ডোজ নেওয়া যাবে। ইতোমধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন, এমন ব্যক্তিরাই বুস্টার ডোজ হিসেবে তৃতীয় ডোজ পাচ্ছেন। এ জন্য নতুন করে নিবন্ধনের দরকার হচ্ছে না।

- Advertisement -
google news follower

আরও জানানো হয়েছে, যারা যে টিকা কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, তারা সেই কেন্দ্র থেকে বুস্টার ডোজ পাবেন। এই ডোজের জন্য এসএমএস দেওয়া হবে। বুস্টার ডোজ নেওয়ার জন্য নতুন করে টিকা কার্ড ডাউনলোড করে সঙ্গে নিতে হবে। তবে যারা এসএমএস পাচ্ছেন তারা যদি করোনা সংক্রমিত হন, তাহলে এ অবস্থায় টিকা নেবেন কি-না; তা জানার আগ্রহ রয়েছে অনেকের।

স্বাস্থ্য স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেছেন, ‘টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর করোনা শনাক্ত হওয়ার ছয় সপ্তাহ পর বুস্টার ডোজ নেওয়া যাবে।’ আজ (রোববার) স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বুলেটিনে তিনি এ তথ্য জানান।

- Advertisement -
islamibank

নাজমুল ইসলাম বলেন, ‘যারা দ্বিতীয় ডোজ নেওয়ার পর বুস্টার ডোজের জন্য নির্বাচিত হয়েছেন, যাদের কাছে এসএমএস এসেছে, তারা যদি করোনা আক্রান্ত হওয়ার কারণে নিতে না পারেন তাহলে করোনা শনাক্ত হওয়ার ছয় সপ্তাহ পরে বুস্টার ডোজ নিতে পারবেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ