অবৈধ শ্রমিক নিয়োগদাতাদের বিরুদ্ধে সৌদিতে নতুন আইন

সৌদি আরবে অবৈধ শ্রমিকদের কাজ দিলে নিয়োগদাতার বিরুদ্ধে নতুন আইন জারি করা হয়েছে। এ আইনে কারাদণ্ড কিংবা এক লাখ রিয়াল জরিমানার নিয়ম করেছে দেশটির সরকার।

- Advertisement -

এ ছাড়া কোনো শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে পাঠিয়ে দেওয়া হবে নিজ দেশে। কঠোর জরিমানা বা শাস্তির মুখোমুখি হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

- Advertisement -
google news follower

সৌদি শ্রম আইন লঙ্ঘনকারী বিদেশি শ্রমিকদের কাজে নিয়োগ না দিতে সৌদি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

দেশটির পাসপোর্ট অধিদফতর জানিয়েছে, সৌদি আরবের আবাসিক, শ্রম ও সীমান্ত নীতি লঙ্ঘন করে কাউকে নিয়োগ দেওয়া হলে, বা আশ্রয় দিলে অন্তত ছয় মাসের কারাদণ্ড এবং এক লাখ রিয়াল জরিমানা গুনতে হতে পারে জড়িতদের।

- Advertisement -
islamibank

সৌদি সরকারের নতুন এ আইনের নিয়ম লঙ্ঘনকারী ব্যক্তি যদি কোনো প্রবাসী হন, তবে তাকে নিজ দেশে পাঠিয়ে দেওয়া এবং অপরাধ অনুসারে জরিমানা গুনতে হতে পারে। শুধু তাই নয়, পর্যটক ভিসায় যারা সৌদিতে প্রবেশ করেছেন, তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই নিজ দেশে ফিরে যেতে হবে বলে জানায় সংশ্লিষ্টরা।

এ বিধি লঙ্ঘনের দায়ে এক বছরের কারাদণ্ড ও প্রতিষ্ঠানের মালিক যদি প্রবাসী হন, তাকেও নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে।

সৌদি আরবে প্রায় ২২ লাখ প্রবাসী বাংলাদেশি সৌদি আরবে বিভিন্ন পেশায় কাজ করছেন, যার মধ্যে ৬০ হাজার নারী কাজ করছেন গৃহকর্মী হিসেবে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ