দেশে ২৪ ঘন্টায় ফের বাড়ল করোনা শনাক্ত

সারাদেশে একদিনের ব্যবধানে ফের বেড়েছে করোনা আ্রকান্তের সংখ্যা। আগের দিন যেখানে ৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে সেখানে গেল ২৪ ঘন্টায় ৪ জন বেড়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৮ জন।

- Advertisement -

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৮১২ জনে। শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ।

- Advertisement -
google news follower

তবে এই সময়ের মধ্যে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত থাকল।

বুধবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -
islamibank

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯২৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৯০১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮০ শতাংশ।

তাছাড়া ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩ হাজার ১১৭ জন।

জেএন/টিটি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ