সড়ক দুর্ঘটনায় সস্ত্রীক আহত ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন

ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও তাঁর স্ত্রী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

- Advertisement -

আজ মঙ্গলবার ভোরে গাড়িযোগে কুড়িগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে বগুড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাঁদের গাড়িতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সাদ্দাম হোসেন জানান, শোভনের গাড়িতে তাঁর স্ত্রী বিথি ছিলেন। তাঁরা দুজনই আহত হয়েছেন। বিথি সামান্য আহত হলেও শোভনের মাথায় আঘাতের কারণে কয়েকটি সেলাই পড়েছে। তাঁর সিটি স্ক্যানও করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

- Advertisement -
islamibank

সাবেক ছাত্রলীগ নেতা শোভনের বাবা নুরুন্নবী চৌধুরী জানান, রংপুর জেলা আওয়ামী লীগের এক নেতাসহ তাঁর গাড়িতে করে স্ত্রীকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন শোভন। ওই আওয়ামী লীগ নেতা নিজে গাড়ি চালাচ্ছিলেন। শোভনও গাড়ির সামনে বসা ছিলেন। বগুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে গিয়ে গুরুতর আহত হন শোভন। তাঁর মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। তাঁর স্ত্রী ও সঙ্গে থাকা আওয়ামী লীগ নেতা সামান্য আহত হলেও সুস্থ আছেন।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ