জামায়াতের ৩ শীর্ষ নেতার জামিন নামঞ্জুর

সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা এক মামলায় লক্ষ্মীপুর জেলা জামায়াতের শীর্ষ তিন নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

- Advertisement -

জামিন নামঞ্জুর হওয়া নেতারা হলেন- জেলা জামায়াতের আমির রুহুল আমিন, জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ ও সাবেক জয়েন্ট সেক্রেটারি নুরুল হুদা।

- Advertisement -
google news follower

বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ আদেশ দেন। লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌশুলী অ্যাডভোকেট জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চলতি বছরের ২৫ সেপ্টেম্বর লক্ষ্মীপুর সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে পাঁচ জনের নামে মামলা করে পুলিশ।

- Advertisement -
islamibank

বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বিবাদীরা হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের জামিনে ছিলেন।

অপরদিকে জামিন না হওয়ায় বিএনপি ও জামায়াতের দলীয় কর্মীরা জড়ো হয়ে লক্ষ্মীপুর পৌর শহরের বাজার ব্রিজ এলাকা থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের বাধাঁয় তা পণ্ড হয়ে যায়। এসময় তাদেরকে পুলিশের বিরুদ্ধে মারমুখী অবস্থান নিতে দেখা যায়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ